শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন রুপে ফিরছেন রিচা চাড্ডা।

নতুন রুপে ফিরছেন রিচা চাড্ডা।

নতুন রুপে ফিরছেন রিচা চাড্ডা।

সঞ্জয় লীলা বানশালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন রিচা চাড্ডা। পিরিয়ড ড্রামায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ালেও এবার একেবারে ভিন্ন পথে হাঁটছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নতুন এক ক্রাইম থ্রিলার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সেখানে একজন দুর্ধর্ষ গোয়েন্দার ভূমিকায় হাজির হবেন রিচা। এরই মধ্যে সিরিজটির শুটিংও শুরু করেছেন তিনি। নির্মাতারা প্রকল্পটি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ইন্ডাস্ট্রি সূত্র বলছে, এটি প্রচলিত ক্রাইম থ্রিলারের চেয়ে আলাদা মাত্রার গল্প নিয়ে তৈরি হচ্ছে।

এদিকে বলিউডের জনপ্রিয় সংগীতনির্ভর চলচ্চিত্র ‘তাল’র সিক্যুয়েল নিয়েও নতুন খবর দিয়েছেন নির্মাতা সুভাষ ঘাই। তিনি জানিয়েছেন, ‘তাল ২’সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে।

কাস্টিং প্রসঙ্গে সুভাষ ঘাই বলেন, আগের তারকাদের ফিরিয়ে আনা হবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে গল্পের ওপর। তার ভাষায়, “গল্পই ঠিক করে দেবে কারা পর্দায় আসবেন।” ফলে নতুন মুখ দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, এক চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের জন্ম দেন সাই পল্লবী। মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুটা আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, এমন প্রতিভাবান মানুষের মাঝে দাঁড়াতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান ও জুনায়েদ খান। তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাই পল্লবী জানান, তিনি নিজেও ভীষণ আবেগপ্রবণ। মজা করে বলেন, “আলোটা একটু কম থাকলে হয়তো আরও খোলামেলা ভাবে কাঁদতে পারতাম!