মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় কার্বাইড দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ, ধ্বংস

সাতক্ষীরায় কার্বাইড দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ, ধ্বংস

সাতক্ষীরায় কার্বাইড দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ, ধ্বংস

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে বিষাক্ত কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতের অভিযানে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল এই বিশাল চালানটি আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ২টার দিকে কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে ৩৫১ ক্যারেট আম উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি।
 

প্রাথমিক তদন্তে জানা গেছে, অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ব আমগুলোতে বিষাক্ত কার্বাইড ব্যবহার করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার দুপুরে জব্দকৃত আমগুলো সাতক্ষীরা পৌরসভার বিনেরপোতা এলাকার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। 


আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি