জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবীতে আগামী ২ মে ২০২৬ গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে দোয়ারপাড় জেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক এমবি বাকের সাংবাদিকদের জানান,নির্বাচন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোন উদ্যোগ নেই সরকারের
।সরকার এখন উল্টো পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। ৫ আগস্ট এর পর থেকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ । নতুন বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে শহিদের রক্ত বৃথা যাবে। তাই আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন হোক। তাই আগামী ২ মে শনিবার সকাল ১০ টায় সকল জেলা শহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোট সারাদেশে গণ মিছিলের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
