শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পেশাদারত্বে অনড় থাকলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান।

পেশাদারত্বে অনড় থাকলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান।

পেশাদারত্বে অনড় থাকলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান।

শুটিং শেষ করেই হাসপাতালে যেতে হলো তাকে। জানা গেছে, ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিং চলাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিডম্যান। কিডম্যানের সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, শুটিংয়ের প্রথম দিনেই ফ্লুতে আক্রান্ত হন তিনি।

অফারম্যান বলেন, সকালে জানা যায়, কিডম্যানের শারীরিক অবস্থা ভালো নয়। তবু তিনি সেটে হাজির হন এবং নির্ধারিত শুটিং চালিয়ে যান। কয়েকশ এক্সট্রা শিল্পী নিয়ে বড়সড় সেটে কাজ চলছিল, সেই পরিস্থিতিতেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। তার ভাষায়, ‘শরীর খুব খারাপ থাকলেও তিনি পুরো দিনের শুটিং শেষ করেন। এর পরই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।