সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাধিক মামলার আসামি ইউপি সদস্য শাহ জামাল গ্রেফতার

একাধিক মামলার আসামি ইউপি সদস্য শাহ জামাল গ্রেফতার

একাধিক মামলার আসামি ইউপি সদস্য শাহ জামাল গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একাধিক মামলার আসামি ও ইউপি সদস্য শাহ জামাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার চরাঞ্চলের আলগার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহ জামাল মিয়া এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ডাকাতিয়ার চর গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শাহ জামালের বিরুদ্ধে ফুলছড়ি থানায় সাতটি এবং জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় একটি মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 

গাইবান্ধা প্রতিনিধি