শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালিতে, প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ

সাতক্ষীরায় শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালিতে, প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ

সাতক্ষীরায় শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালিতে, প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়।
শুক্রবার সকালে শহরের নির্ধারিত স্থান থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ট্রাক ও পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে তাদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ও সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু। র‍্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বকুল হোসেন। এছাড়াও জেলা ট্রাক ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ দিয়ে শোনেন। তিনি তার বক্তব্যে বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।”
 

তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে একটি স্থিতিশীল পরিবহন খাত গড়ে তুলতে হবে।
পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। পুরো কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: