মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে ৩৭০ পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার।

নীলফামারীতে ৩৭০ পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার।

নীলফামারীতে ৩৭০ পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার।

নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামাল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বোতলাগাড়ী মাঝাপাড়া গ্রামের জনৈক হাসিনুরের বাড়িতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়।

আটক জামাল হোসেন রাঙ্গামাটি জেলার লংগদু থানার শিলকাটাছড়া গ্রামের মো. জাবেদ আলীর ছেলে। তবে তিনি বর্তমানে কক্সবাজার সদর থানার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় জামালের ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে একটি প্লাস্টিকের বৈয়ম পাওয়া যায়। বৈয়মের ভেতর দুটি নীল রঙের জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সংরক্ষিত ছিল।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি জামাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক এনে নীলফামারীসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিলেন।

এই ঘটনায় নীলফামারীর সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০২) দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুরে আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সৈয়দপুর প্রতিনিধি