রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরের আমড়াঝুড়ি ফেরিঘাটে জরুরি প্রতিরক্ষা কাজের উদ্বোধন

পিরোজপুরের আমড়াঝুড়ি ফেরিঘাটে জরুরি প্রতিরক্ষা কাজের উদ্বোধন

পিরোজপুরের আমড়াঝুড়ি ফেরিঘাটে জরুরি প্রতিরক্ষা কাজের উদ্বোধন

পিরোজপুরের কাউখালী  উপজেলার আমড়াঝুড়ি ফেরিঘাটের জরুরি প্রাক-প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মে)বিকেলে এ কাজের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী  আহম্মদ সোহেল মনজুর। এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে নদী ভাঙনে কারণে আমড়াঝুড়ি ফেরিঘাট এলাকার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এতে স্থানীয় জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জরুরি প্রাক-প্রতিরক্ষা কাজের পদক্ষেপ গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে ফেরিঘাট এলাকার ভাঙন রোধ হবে এবং জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পিরোজপুর প্রতিনিধি