মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছিনাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় সিরাপ), ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এবং চোরাচালান প্রতিরোধে পুলিশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। 

‎হাফিজুর রহমান
‎রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি