বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, আটক ১

নওগাঁয় পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, আটক ১

নওগাঁয় পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, আটক ১

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাত ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের ব্যাংডোম গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ।

আটককৃত মোঃ রায়হান (৩৫) উপজেলার ব্যাংডোম গ্রামের মৃত শাহজানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটককৃত মোঃ রায়হান (৩৫) এর কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৪০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৮ হাজার টাকা।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক আসামির বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: