শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে আসছে আদর-পূজার সিনেমা ‘নাকফুলের কাব্য’

ঈদে আসছে আদর-পূজার সিনেমা ‘নাকফুলের কাব্য’

ঈদে আসছে আদর-পূজার সিনেমা ‘নাকফুলের কাব্য’

আসছে ঈদুল আযহা উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র নাকফুলের কাব্য। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে আলোক হাসান পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জুটির এ চলচ্চিত্রটি সমাজপতিরদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প।

সিনেমার মুক্তি উপলক্ষ্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ।

এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশী গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশাকরি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবেন।

৩টি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।