মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে সাংবাদিক লাঞ্ছিত: আন্দোলনের মুখে সেই সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ক্লোজড

সাভারে সাংবাদিক লাঞ্ছিত: আন্দোলনের মুখে সেই সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ক্লোজড

সাভারে সাংবাদিক লাঞ্ছিত: আন্দোলনের মুখে সেই সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ক্লোজড

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টা ও লাঞ্ছিত করার ঘটনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে অবশেষে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিতর্কিত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে অবিলম্বে মহা-পরিদর্শক, নিবন্ধন-এর কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৩ মে) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে প্রকাশিত আদেশে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতির’ অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-০১/২০২৬) করা হয়েছে। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে মহা-পরিদর্শক, নিবন্ধন-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়। আদেশে তাকে আজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দূর্নীতির সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিবেদককে মারধরের ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে সাভারের সাংবাদিকরা এই ‘মব স্টার’ খ্যাত জাকিরের বিরুদ্ধে থানায় ১ ঘণ্টার নজিরবিহীন কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল। অবশেষে সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিকদের দাবি বাস্তবায়ন হয়েছে।

সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়া এবং সাংবাদিকদের সাথে অসদাচরণের যে অভিযোগ দীর্ঘদিনের ছিল, মন্ত্রণালয়ের এই তড়িৎ পদক্ষেপে সাভারের সাধারণ মানুষ ও সাংবাদিক মহলে স্বস্তি নেমে এসেছে। তবে সাংবাদিক নেতারা জানিয়েছেন, শুধু ক্লোজড নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 

 সাভার  প্রতিনিধি