শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৩ লাখ টাকা জরিমানা

অদ্য ০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানার নেতৃত্বে রানীনগর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
 

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: