শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলেই কেন অভিনয় করল?

মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলেই কেন অভিনয় করল?

মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলেই কেন অভিনয় করল?

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। তবে শুরু থেকেই ভক্তদের মনে বড় প্রশ্ন ছিল মাইকেলের নিজের ছেলেরা থাকতে কেন জাফরের কাঁধেই এই গুরুভার তুলে দেওয়া হলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছে।

মাইকেল জ্যাকসনের দুই ছেলে প্রিন্স ও বিগি বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও ক্যামেরা বা লাইমলাইটের চেয়ে পর্দার আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। প্রিন্স আগেভাগেই জানিয়েছিলেন, গান বা নাচে পারদর্শী না হওয়ায় তিনি নিজেকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন না।

বরং সমাজসেবামূলক কাজেই তার আগ্রহ বেশি। অন্যদিকে, ছোট ছেলে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে তার কোনো বিশেষ ঝোঁক নেই। মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর ছোটবেলা থেকেই সংগীত ও নাচের তালিম নিয়েছেন।

জাফরের নাচ এবং কণ্ঠের সঙ্গে মাইকেল জ্যাকসনের অদ্ভুত মিল রয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। জানা গেছে, এই চরিত্রের জন্য জাফর গত কয়েক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তিনি প্রায় এক বছর ধরে নিজের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এই খবরটি গোপন রেখেছিলেন।

পরিচালকের মতে, জাফরকে নির্বাচন করার অন্যতম প্রধান কারণ ছিল তার সহজাত দক্ষতা। মাইকেলের আইকনিক নাচের মুদ্রা এবং উচ্চাঙ্গের গান ফুটিয়ে তুলতে জাফরই ছিলেন সেরা বিকল্প। পরিবারের সমর্থন এবং দীর্ঘদিনের সাধনার মিশেলেই শেষ পর্যন্ত ‘মাইকেল’ হয়ে পর্দায় আসছেন জাফর জ্যাকসন।