মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজী নির্মূল, অনলাইন জুয়া সহ সকল ধরনের জুয়া বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাস বন্ধ, সকল ধরনের ছিনতাই রোধকল্পে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার
পুলিশ কমিশনার গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজী নির্মূল, অনলাইন জুয়া সহ সকল ধরনের জুয়া বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাস বন্ধ, সকল ধরনের ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল কর্মকর্তাকে নিষ্ঠা, সততা ও দলগত সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং জনসেবামুখী পুলিশিং জোরদারের আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের সম্মানিত কর্মকর্তাগণ।
উজ্জ্বল হাসান জয় জেলা প্রতিনিধি
-1777898648.jpg)