মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালুখালীর মৎস্যজীবিদের চাউল ফেরত দিয়ে অপরাধ ঢাকার চেষ্টা |

কালুখালীর মৎস্যজীবিদের চাউল ফেরত দিয়ে অপরাধ ঢাকার চেষ্টা |

কালুখালীর মৎস্যজীবিদের চাউল ফেরত দিয়ে অপরাধ ঢাকার চেষ্টা |

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৎস্যজীবিদের নামে বরাদ্দকৃত চাউল কম প্রদানের সংবাদ প্রকাশ পাওয়ায় নড়েচড়ে বসছে প্রশাসন। সচিব মৎস্যজীবিদের বাড়ী থেকে ডেকে নিয়ে আত্মসাতকৃত চাউল বুঝে দিচ্ছে। আর এভাবেই চেষ্টা চলছে চাউল আত্মসাত সংক্রান্ত অপরাধ ঢাকার। সোমবার সন্ধায় সরেজমিন গেলে সাতটা গ্রামের মৎস্যজীবি বারেক শেখ জানান, ৭ দিন আগে আমার কার্ডের ১শ কেজি চাউল প্রদান করা হয়। বাঁকী চাউল 

দেওয়ার কোন শর্ত ছিলো না। এরই মাঝে সংবাদ পত্রে চাউল আত্মসাতের সংবাদ প্রকাশ পায়। এজন্য আজ (সোমবার)  আমার বাঁকী চাউল প্রদান করা হয়েছে। তিনি জানান,একই সাথে  সাতটার জাহানগীর, ইয়ারোব,আবুল হোসেন ও সোবাহান শেখের কম প্রদানকৃত চাউলও প্রদান করা হয়েছে। এদিকে পাড়াবেলগাছী গ্রামের রবিউল সরদার জানান,  কম প্রদানের প্রতিবাদ করায় তার ১শ ৬০ কেজি চাউল কেড়ে নেয় সচিব সাহেব। তবে সংবাদ প্রকাশ করায় সেই চাউল পুনরায় প্রদান করা হয়েছে। তবে পাড়াবেলগাছী মৎস্যজীবি আজগর প্রামানিক ও মতিন মন্ডল এখন কম প্রদানকৃত চাউলের হিসেব বুঝে পাননি।
 

উল্লেখ,কালিকাপুর ইউনিয়নের মোট ৮৫ মৎস্যজীবির চাউল প্রদানের কথা। সচিব রবিউল ইসলাম  মাষ্টার রোল প্রদান না করায়  চাউলের সঠিক হিসাব বুঝার উপায় নেই। তবে বিতরন কাজের তদারকি কর্মকর্তা রিপন চন্দ্র শীল জানান, ১৯ মৎস্যজীবির চাউল বিতরন তার উপস্থিতীতে হয়নি।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি