মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে বাস সার্ভিস চালু করলো সাভার সরকারি কলেজ।

নারী শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে বাস সার্ভিস চালু করলো সাভার সরকারি কলেজ।

নারী শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে বাস সার্ভিস চালু করলো সাভার সরকারি কলেজ।

গতকাল ৪মে (সোমবার) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো সাভার সরকারি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে অবশেষে চালু করা হয়েছে কলেজ বাস সার্ভিস।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যে চরম দুর্ভোগ পোহাতে হতো, সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে কলেজ প্রশাসন। নতুন এই উদ্যোগের ফলে এখন থেকে শিক্ষার্থীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কলেজে আসা-যাওয়া করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “মেয়েদের যাতায়াতের সমস্যার কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া”

কলেজ প্রশাসনের এই পদক্ষেপকে শিক্ষার্থীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাভার প্রতিনিধি : রাকিবুল হাসান হৃদয়।