শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চিত্রনায়িকা অধরা খানের জন্মদিন

আজ চিত্রনায়িকা অধরা খানের জন্মদিন

আজ চিত্রনায়িকা অধরা খানের জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। এরইমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ধারালো ফিগার, সুন্দর মুখশ্রী আর অভিনয়ের প্রতি দারুন আগ্রহের কারণে তাকে নিয়ে বেশ আশাবাদী নির্মাতারা। চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান। বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এর পাশাপাশি নিয়মিত নিজের আকর্ষণীয় সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবি মানেই হাজার হাজার লাইক। গ্ল্যামারাস এই নায়িকার কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার। ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে। শরিয়তপুরের মেয়ে অধরা। থাকেন ঢাকায়।

 ২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি
২০১৮ সালের শেষের দিকে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অধরা। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমা মুক্তি পায়

 সম্প্রতি ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন অধরা। অধরা অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অধরার হাতে রয়েছে ‘উন্মাদ’ সহ বেশ কিছু সিনেমার কাজ

 অধরার ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় ৫৮ হাজার। এই চিত্রনায়িকার ফেসুবক পেজের ফলোয়ার সংখ্যা বর্তমানে ২ লাখ ৫৯ হাজার। ইনস্টাগ্রামে অধরার ফলোয়ার সংখ্যা প্রায় ৩০ হাজার।