সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হারবাংয়ে গণসংযোগে আব্দুল্লাহ আল ফারুক

হারবাংয়ে গণসংযোগে আব্দুল্লাহ আল ফারুক

হারবাংয়ে গণসংযোগে আব্দুল্লাহ আল ফারুক

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক নিজ ইউনিয়ন হারবাংয়ে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় হারবাং স্টেশন ও বাজার এলাকায় দুই সহশ্রাধিক নেতা–কর্মী নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।


গণসংযোগকালীন পথে পথে ব্যবসায়ী, শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে শুভেচ্ছা জানান। মাগরিব পর্যন্ত হারবাং বাজারে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন। পরে বাদ মাগরিব একটি উঠান বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।


গণসংযোগে উপস্থিত ছিলেন,

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, নায়েবে আমীর জুনায়েদ সিকদার,

পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, ইউনিয়ন সেক্রেটারি আনোয়ারুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।