শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইটেম গানে পারফর্ম করলেন মিম।

আইটেম গানে পারফর্ম করলেন মিম।

আইটেম গানে পারফর্ম করলেন মিম।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি ‘মালিক’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা।

শুটিং শুরুর পর থেকেই শোনা গিয়েছিল, ‘মালিক’ সিনেমার আইটেম গানে নাচবেন ভিনদেশি কোনো তারকা। কিন্তু সম্প্রতি আইটেম গানের শুটিংয়ে ভিনদেশি কোনো তারকাকে নয়, বিদ্যা সিনহা মিমকে দেখা গেল। সিনেমার প্রধান অভিনেত্রীও তিনি। ঢাকার বিএফডিসিতে গানটির সেট ফেলা হয়। মিমের সঙ্গে গানে অংশ নেন প্রধান চরিত্রের অভিনেতা আরিফিন শুভ।

সাপলুডু’ সিনেমায় আরিফিন শুভ ও মিমকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল। চার বছর পর ‘মালিক’ দিয়ে আবার জুটি বাঁধলেন তাঁরা। গত বছরের শেষ দিকে সিনেমার শুটিং পুরোদমে শুরু হলেও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।

ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিনেমায় অভিনয়ের জন্য টানা দেড় মাস মহড়ায় অংশ নিয়েছেন মিম। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রস্তুতি নিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন। দীর্ঘদিন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় দুজনই নিজেদের কাজটি নিয়ে বাড়তি মনোযোগী।