শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজেপির জয়ে সুপারস্টার জিতের শুভেচ্ছা

বিজেপির জয়ে সুপারস্টার জিতের শুভেচ্ছা

বিজেপির জয়ে সুপারস্টার জিতের শুভেচ্ছা

‘সোনার বাংলায় নতুন ভোর’—এই বার্তাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর শুরু হয়েছে নতুন আলোচনা। একুশের নির্বাচনে ব্যর্থ হলেও, ছাব্বিশে এসে বাংলায় সরকার গঠনের স্বপ্ন পূরণ করেছে বিজেপি।

দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিবর্তনে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টালিউডেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ নতুন সরকারকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ শিল্প ও সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন। আবার কেউ কেউ বিজেপির জয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়াও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

এই আবহে অভিনেতা জিৎ বিজেপির জয়ে প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন।

টালিউডের ‘বস’ নামে পরিচিত এই অভিনেতাকে কখনোই রাজনীতি নিয়ে কিছু বলতে শোনা যায়নি, কিন্তু এবার বাংলায় ‘পদ্ম ফোটা’য় হঠাৎই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কোনো কিছুর সাতে পাঁচে না থাকা সুপারস্টার জিত বরাবরই রাজনৈতিক মঞ্চ থেকে দূরত্ব বজায় রেখেছেন। কোনও দলীয় প্রচার বা সভায় তাঁকে দেখা যায়নি, বরং নিজের কাজ ও ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থেকেছেন তিনি।
ফেসবুক পেজের এক পোস্টে বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জিৎ লিখেন, ‘বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত।

এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’
অন্যদিকে, অভিনেত্রী মৈত্রয়ী মিত্র সতর্কতার সুরে বলেন, ‘যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। না এমনি মনে পড়ে গেল প্রবাদটা। জনগণ ঘর পোড়া গরু কিনা সিঁদুরে মেঘ দেখলে ডরায়।