বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এশিয়া ডক্টরস পয়েন্টের স্বাস্থ্যসেবা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় এশিয়া ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপক মোঃ আরিফ চৌধুরী সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার হাতে হেলথ কার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান নবাব, দপ্তর সম্পাদক মোঃ আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এশিয়া ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপক মোঃ আরিফ চৌধুরী বলেন, “সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে সংগঠনের সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।”
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ বলেন, “সাংবাদিকদের কল্যাণে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে সদস্যরা উপকৃত হবেন এবং ভবিষ্যতে আরও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় আমাদের অনুপ্রাণিত করবে।” তিনি এ উদ্যোগের জন্য এশিয়া ডক্টরস পয়েন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মোঃ আজাদ,  জেলা প্রতিনিধি ভোলা