শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মমতার পরাজয়ের পর সুর বদলালেন কবির সুমন

মমতার পরাজয়ের পর সুর বদলালেন কবির সুমন

মমতার পরাজয়ের পর সুর বদলালেন কবির সুমন

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত ছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। তবে সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর নিজের অবস্থান নিয়ে নতুন করে মুখ খুললেন তিনি। জানালেন, তিনি কখনোই তৃণমূলপন্থী ছিলেন না।

এক সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, “আমি তো তৃণমূলের সদস্য নই, তৃণমূলপন্থীও নই। আগে কোনো রাজনৈতিক দলের সদস্যও ছিলাম না। মমতা ব্যানার্জি আমাকে প্রায় হাতে-পায়ে ধরে রাজনীতিতে এনেছিলেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হতেই আমি পদত্যাগ করি।”

নির্বাচনের ফলাফল নিয়েও খোলামেলা কথা বলেছেন এই শিল্পী। তার মতে, ভোটের পরিবেশ ছিল অস্বাভাবিক। ‘হঠাৎ সামরিক বাহিনী মোতায়েন, ট্যাংক নামানো- এসব ভাবিনি’ মন্তব্য করেন তিনি।

তবে জনরায় কেন তৃণমূলের বিরুদ্ধে গেল, তার নির্দিষ্ট ব্যাখ্যা না দিলেও একাধিক ভুলের ইঙ্গিত দিয়েছেন সুমন। বিশেষ করে চাকরির ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি।’

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেন তিনি। ‘সব কাজ তিনি ঠিকভাবে করতে পারেননি’ বললেও সরকারের কিছু ইতিবাচক উদ্যোগের প্রশংসাও করেন সুমন। ‘সবুজ সাথী’ প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এটা বড় কাজ। বাচ্চারা সাইকেল পেয়েছে। এসব কাজের জন্য ভবিষ্যতে মমতার সম্মান আরও বাড়তে পারে।’

এদিকে নতুন সরকারকে স্বাগত জানিয়ে কবীর সুমন বলেন, ‘সিপিএম বা তৃণমূল-দুই আমলেই মেয়েদের নিরাপত্তা মোটামুটি নিশ্চিত ছিল। নতুন সরকার সেই ধারা বজায় রাখবে বলে আশা করি।’