বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ |

পিরোজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ |

পিরোজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ |

‎পিরোজপুর সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের ভাগ্য বদলে দিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে উচ্চ ফলনশীল ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ব্র্যাকের সদর শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মাঝে এই বীজ তুলে দেওয়া হয়।পিরোজপুর সদর ‎​উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়াও ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এসপিএম আফজাল হোসেন, আরএম আবু মুসা আশয়ারী, ডিএম মো. রেজাউল করিম এবং এ এম উজ্জ্বল কুমার হাজারী। এছাড়া বিডিসি মো. জাহিদুল ইসলাম ও এক্সটেনশন অফিসার মো. এমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।
‎​

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন বলেন, "মুক্তি-১ ধান একটি স্বল্পমেয়াদী ও রোগ সহনশীল উন্নত জাত। এটি আমন মৌসুমে কৃষকদের অধিক ফলন নিশ্চিত করবে। তবে ভালো ফলন পেতে হলে কৃষকদের আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি এবং সার ব্যবহারের সঠিক নিয়ম মেনে চলতে হবে।"
‎​ব্র্যাকের কর্মকর্তারা জানান, এই হাইব্রিড ধানের বিশেষত্ব হলো এর জীবনকাল মাত্র ১০৫ থেকে ১১০ দিন এবং প্রতি একরে ৭৫-৮০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানগাছের কাণ্ড শক্ত হওয়ায় এটি সহজে হেলে পড়ে না, যা প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ক্ষয়ক্ষতি কমাবে।
 

‎​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে উন্নতমানের বীজ প্রদান করা হয়। পিরোজপুরের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্র্যাকের এই প্রযুক্তিগত সহায়তা কৃষকদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে। 

‎​পিরোজপুর প্রতিনিধি