সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মন্ডল ওই গ্রামের মসলেম মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোঃ সোহেল রানা 
নিজস্ব প্রতিবেদক। 
নাটোর,(লালপুর)।