শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সার্টিফিকেশন বোর্ড নিয়ে ওমর সানীর প্রশ্ন

সার্টিফিকেশন বোর্ড নিয়ে ওমর সানীর প্রশ্ন

সার্টিফিকেশন বোর্ড নিয়ে ওমর সানীর প্রশ্ন

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। নির্মাতা হাসান জাহাঙ্গীর ছবিটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

সম্প্রতি বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওমর সানী। পাশাপাশি তিনি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘অপরাধ করেছ, তার পরেও আবার জোরাজুরি! যাই হোক, আমার বন্ধু মিশা সওদাগর কী বলেন এবং আমার গ্রামের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

ভিডিও বার্তায় ওমর সানী জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যুতে তিনি ইতোমধ্যে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতিতে আবেদন করেছেন এবং বেশিরভাগ মানুষ তার অবস্থানের প্রতি সমর্থণ জানিয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেও তার কোনো আর্থিক দাবি নেই, তবে তার স্ত্রীকে নিয়ে করা মন্তব্যে তিনি কষ্ট পেয়েছেন।তিনি আরও বলেন, ‘মৌসুমী আমার স্ত্রী, আমার পরিবার। তাকে জোর করে কিছু বলানো হয়েছে, এমন অভিযোগ খুবই দুঃখজনক। বিষয়টি ভেবেচিন্তে বলা উচিত।’‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবির একটি দৃশ্যে হাসান জাহাঙ্গীর ও মৌসুমী

এদিকে ভিডিওতে সংযুক্ত এক অডিও বার্তায় মিশা সওদাগর জানান, তিনি মৌসুমীর সঙ্গে কথা বলেন এবং মৌসুমী এই কাজটি সিনেমা হিসেবে করেননি বলে দাবি করেছেন। তার ভাষ্য, এটি প্রথমে একটি সিরিজ বা টেলিফিল্ম ছিল। পরে সেটি সিনেমা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

মিশা সওদাগর আরও বলেন, ‘মৌসুমী আমাদের একজন সম্মানিত শিল্পী। তিনি একাধিকবার শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।’

শেষে ওমর সানী সেন্সর বোর্ডের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যারা সেন্সর বোর্ডে আছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। নাটকের ক্যামেরায় শুট করা কাজ কীভাবে সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি বোঝার এখতিয়ার কি তাদের নেই?