মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভেন্দুর সহকারীকে হত্যায় ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ

শুভেন্দুর সহকারীকে হত্যায় ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ

শুভেন্দুর সহকারীকে হত্যায় ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ

শুভেন্দু অধিকারীর সহযোগী ও ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি শিলিগুড়ির বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া নাম্বার প্লেটকে কেন্দ্র করে গাড়ি মালিকের সন্ধান পাওয়া গেছে।

ব্যবহৃত গাড়িতে যে নাম্বার প্লেটটি রয়েছে, তদন্ত করে দেখা যায় সেটির মালিক শিলিগুড়িতে। এরপরই ব্যবস্থা নেয় শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ । মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার অন্তর্গত মাটিগাড়ার হালের মাথা নামক এলাকা থেকে সেই গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

তবে জিজ্ঞাসাবাদ শেষে জানা জায়, সেই গাড়ি মালিক গাড়িটি বিক্রির উদ্দেশ্যে অনলাইন বিপণন সংস্থায় (ওয়েলেক্স) বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই গাড়ি এখনো তার বাড়িতেই রয়েছে। সেই বিজ্ঞাপন থেকেই হয়তো গাড়ির নাম্বারটি চুরি করা হয়েছে । যদিও বা জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দেয়। 

গাড়ি মালিক উইলিয়াম যোশেফ শিলিগুড়ির বাসিন্দা। বর্তমানে তিনি শিব মন্দিরে থাকেন। আরটিও মারফত যখন গাড়ির নাম্বার মিলিয়ে দেখা হয় তখন শিলিগুড়ির ঠিকানা পাওয়া যায়। মাটিগাড়া থানার পুলিশ উইলিয়ামকে ফোন করেন, তাকে শিলিগুড়ির কাছাকাছি কোনো একটি জায়গা থেকে নিয়ে গিয়ে শিলিগুড়ি প্রধান নগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।উইলিয়াম তার সেই গাড়ি এবং বিজ্ঞাপন সবটাই পুলিশের কাছে দেখান। পুলিশ সবটা দেখে তারপরেই উইলিয়ামকে সেখান থেকে ছাড়ে।