শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

২০১১ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে যাত্রা শুরু করেন টলিউড অভিনেতা দেব (দীপক অধিকারী)। এরপর এক দশকেরও বেশি সময় ধরে সংসদ সদস্য হিসেবে একাধিকবার নির্বাচিত হয়ে রাজনীতির ময়দানে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

তবে সাম্প্রতিক নির্বাচনের পর আবারও আলোচনার কেন্দ্রে দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, জনসমাবেশ বা ভিড়ের মধ্যে দেবকে ঘিরে কিছু মানুষ ‘চোর চোর’ স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার ঘেরাটোপে মাথা নিচু করে এগোতে দেখা যায় এই অভিনেতা-সংসদ সদস্যকে।

ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে এটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দেবকে অনেকেই ‘সৌজন্যের রাজনীতি’র প্রতীক হিসেবে দেখছেন। প্রচারমঞ্চে বিরোধীদের বিরুদ্ধে কড়া মন্তব্য এড়িয়ে চলা এবং জনসংযোগে ইতিবাচক আচরণের জন্য তিনি প্রশংসিতও হয়েছেন বহুবার। দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ তুলে ধরেই বিভিন্ন নির্বাচনে ভোট চেয়েছেন তিনি।

তবে সাম্প্রতিক ঘটনা কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ নেটিজেন ভিডিও দেখে দেবের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই মনে করছেন এটি বিচ্ছিন্ন একটি ঘটনা এবং এর পেছনে ভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে।

এদিকে ভক্তদের একাংশ সামাজিক মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘দাদা, রাজনীতি থেকে সরে আসুন’, আবার কেউ কেউ তাকে শুধু সিনেমার পর্দায় ফিরে পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।