মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মো. ফকির শেখ (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফকির শেখ উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের মো. আজিবর শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ মে) রাতে সাঘাটা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেয়ারঘাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মতিয়ার রহমানের হোটেলের সামনে পাকা সড়কে মাদক কেনাবেচার সময় ফকির শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

গাইবান্ধা প্রতিনিধি