শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন কোটি টাকা ক্ষতিপূরণের দাবি অভিনেতা

তিন কোটি টাকা ক্ষতিপূরণের দাবি অভিনেতা

তিন কোটি টাকা ক্ষতিপূরণের দাবি অভিনেতা

জমে উঠেছে কন্টাক্ট ম্যারেজ সিনেমার গল্প।  অভিনেতা প্রযোজক হাসান জাহাঙ্গীর ফ্রিতে পেয়ে গেলেন তার আসন্ন সিনেমার প্রমোট। কন্টাক্ট ম্যারেজের আলোচনা সমালোচনায় যেন সম্পূর্ণ বিনোদন মিডিয়া ভরপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান জাহাঙ্গীর তার সিনেমার  ছবির বিভিন্ন ফুটেজ  দেখাচ্ছেন । 
গ্রাম থেকে উঠে আসা এক সাধারণ বধূর জীবনযাত্রার কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই কন্টাক্ট ম্যারেজ সিনেমার গল্পটি।

এরই মাঝে নায়িকা মৌসুমী অভিযোগ করেছেন তাকে না জানিয়ে এটাকে ছবি হিসেবে রিলিজ দেয়া হচ্ছে এবং ছবির জন্য যতটুক প্রাপ্য সম্মানিত দিতে হয় তাকে ততটুক ততখানি সম্মানী দেওয়া হয়নি ।

কিন্তু অভিনেতা হাসান জাহাঙ্গীরের ভাষ্যমতে প্রিয়দর্শিনীকে অগ্রিম পেমেন্ট করি তিনি তার প্রজেক্টে হাত দিয়েছেন।  আর শুটিং শুরুর আগে মেকআপ সামগ্রী কেনার খরচ থেকে শুরু করে যথেষ্ট পরিমাণ পেমেন্ট তিনি নায়িকা মৌসুমিকে করেছেন । এবং নায়িকা মৌসুমী জেনে বুঝেই  কাজটি করতে রাজি হয়েছেন।

আর  মৌসুমী নাকি জাহাঙ্গীর সাহেবকে বারবার জিজ্ঞেস করেছিলেন এটা রিলিজ দেয়া হবে কবে? এখন জাহাঙ্গীর সাহেবের কথায় রিলিজ তো আসলে নাটক হয় না এটা কোন টেলিফিল্ম শর্ট ফিল্ম বা ফিচার বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জন্যই হয়। সেটা মৌসুমী আগে থেকেই জেনেছেন।  

২০২৩ সাল থেকে তারা একসাথে কাজ শুরু করেছেন এই প্রজেক্টে এবং যা হয়েছে তা মৌসুমীর সম্মতিক্রমী হয়েছে উনি যে কল রেকর্ড দিয়েছেন সেটা কারো শেখানো বুলি ।

আর এদিকে কন্টাক্ট ম্যারেজ সিনেমাটি যাতে সিনেমা হিসেবে রিলিজ দেয়া না হয় সেজন্য সেজন্য জোরেসোরে আটঘাট বেঁধে নেমেছেন অভিনেতা স্বামী ওমর সানি।  সেন্সর বোর্ড থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তিনি যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন এটি ফিল্ম হিসেবে কখনো রিলিজ দেওয়া না হয় । কারণ এতে তার জীবনসঙ্গিনী অভিনেত্রী মৌসুমীর সম্মান জড়িত ।

এদিকে হাসান জাহাঙ্গীর এক ভিডিও বার্তায় বলেছেন , এসব অপপ্রচারের কারণে যদি কোন হল মালিক তারে সিনেমাটি নিতে রাজি না হয় এবং তার এই সিনেমাটির কোন সিনেমা হলে না চলে তাহলে এই সিনেমার জন্য লগ্নিকৃত তিন কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ ওমর সানিকে তাকে দিতে হবে, নইলে তিনি যেকোনো ব্যবস্থা গ্রহণ করলে করতে পারেন ।

জমে উঠেছে খেলা।  এখন অপেক্ষা শুধু আগামী ১৫ই মে পর্যন্ত।  দেখা যাক কন্টাক্ট ম্যারেজ আসলেই কি কোন সিনেমা? এটি আসলেই কি কোন ঝড় তুলতে পারবে বিনোদন জগতে, দর্শক হৃদয়ে নাকি মুখ থুবড়ে পড়ে যাবে ইদানিং রিলিজ পাওয়া অন্যসব মুভির মত। 
ততক্ষণ পর্যন্ত আমরা দর্শকরা অপেক্ষায়।