শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার পর তামিলনাড়ুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা ১১৯-এ পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়।রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। এর আগে বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন না থাকায় ইতিবাচক সিদ্ধান্ত পাননি বিজয়। গভর্নর তখন জানতে চান, ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবে টিভিকে এবং কোন দলগুলো তাদের সমর্থন দেবে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।