সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়

অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়

অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পাশাপাশি বামপন্থি সিপিআই ও ভিসিকে তার টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় আজ শুক্রবার (৮মে) বিকেল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন। টানা তিন দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হতে যাচ্ছে।

 তাদের লক্ষ্য, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো।এনডিটিভির প্রতিবেদন মতে, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন, ছোট দল বিদুথালাই চিরুথাইগাল কাজির (ভিসিকে) ২ জন, বামপন্থি কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কবাদী) ২ জন এবং কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার ২ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। 

এর আগে গত বুধবার (৬ মে) ও বৃহস্পতিবারও (৭ মে) গভর্নরের সঙ্গে বিজয়ের বৈঠক হয়েছিল। তবে দুইবারই গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তার যুক্তি ছিল, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি টিভিকে নেতা।এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)–এর ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়।

 তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি কম পায়। গত বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর আর্লেকার বিজয়কে একাধিক প্রশ্ন করেন। এর মধ্যে ছিল, ‘মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’ এবং ‘আর কোন দলগুলো আপনাকে সমর্থন দেবে?’

 বিজয় যে জবাব দেন তা গভর্নরকে সন্তুষ্ট করতে পারেনি। টিভিকের অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক টানটান নাটকীয়তা।

 বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত করে। তবে শর্ত ছিল, তামিল দলটি যেন ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে জোট না করে। যার ইঙ্গিত স্পষ্ট ছিল আর তা হলো নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু মূল নাটক শুরু হয় ভিসিকে এবং দুই বাম দলের সমর্থন ঘিরে। কারণ নির্বাচনের আগে এই তিন দলই ডিএমকের জোটসঙ্গী ছিল।