শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগুনি শাড়িতে অভিনেত্রী মেহজাবীনের রাজকীয় সাজ

বেগুনি শাড়িতে অভিনেত্রী মেহজাবীনের রাজকীয় সাজ

বেগুনি শাড়িতে অভিনেত্রী মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপসজ্জায় হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন এই অভিনেত্রী। একগুচ্ছ ছবিতে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্তদের মুগ্ধতার কারণ হলেন তিনি।

শুক্রবার বিকেলে একঝাঁক চোখ ধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন মেহজাবীন। আর তা প্রকাশ হতেই আলোচনায় এই অভিনেত্রী।

ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। শাড়িতে সোনালী পাড় এবং কাজের প্রশংসা না করলেই নয়। এর সাথে তিনি পরেছেন ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছে।

অলঙ্কার হিসেবে তিনি বেছে নিয়েছেন সোনালী রঙের চোকার এবং কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন তিনি। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দেয়; যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করে।

এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন। এদিকে মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করছেন।