সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা পুলিশের বিশেষ মহড়া ও অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা পুলিশের বিশেষ মহড়া ও অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা পুলিশের বিশেষ মহড়া  ও অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপরতা জোরদার করেছে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের দিকনির্দেশনায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের
নেতৃত্বে আজ রবিবার  বিকালে মাগুরা সদর থানা থেকে পারনান্দুয়ালী, মীরপাড়া, ভায়না,ইটখোলা, নতুন বাজার, দোয়ারপাড় সহ আশেপাশের  এলাকায় বিশেষ মহড়া  ও অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে চিহ্নিত অপরাধী ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন
বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

 মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি