মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত।

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত।

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত।

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে এ মহড়াটি আয়োজন করা হয়। মহড়ার নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
সকাল থেকে থানা পুলিশ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান গ্রহণ করে মহড়াটি শুরু করে। পরে দলবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট গুল চত্তরে সমবেত হয়। মহড়াটি পৌর এলাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা প্রদর্শন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়।
 

এ সময় চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন,
পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী চার দিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, পুলিশ জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

মহড়ায় ওসির সঙ্গে নেতৃত্ব দেন ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন।পুলিশের এই মহড়া ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি