রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়ন ও জবাবদিহিতার অঙ্গীকারে ৪ নং মান্দা ইউনিয়নের ৩ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

উন্নয়ন ও জবাবদিহিতার অঙ্গীকারে ৪ নং মান্দা ইউনিয়নের ৩ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

উন্নয়ন ও জবাবদিহিতার অঙ্গীকারে ৪ নং মান্দা ইউনিয়নের ৩ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নওগাঁ জেলার মান্দা উপজেলার সদর ৪ নং মান্দা ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩ কোটি ৬৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়।

সোমবার (১১ মে) বেলা ১২টায় ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা। এর বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৯৪১ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার জাহান সাথী। তিনি বলেন, জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিদ্যালয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকলেছুর রহমান মকে, মাওলানা মোস্তফা আল আমিন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রেজা এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নার্গিস আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তারা আরও উল্লেখ করেন, ইউনিয়নের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে স্থানীয় রাজস্ব আয়ের ওপর। তাই নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও কর পরিশোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষা, কৃষি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণেরও দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মতামত গ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

এম এ মতিন, মান্দা(নওগাঁ) প্রতিনিধি: