গতকাল বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ছাত্রদলের তত্ত্বাবধানে ধানের শীর্ষ এর পক্ষে গণ - জোয়ার সৃষ্টির লক্ষে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৫ কুড়িগ্রাম -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা হয়ে কাজ করার আহবান জানানো হয়। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুল হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসান জোবাইয়ের হিমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সহ সভাপতি হাবিবুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ শাওন কুড়িগ্রাম জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল,ভূরুঙ্গামারী উপজেলা, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি কলেজ শাখার আয়োজনে দশটি ইউনিয়ন শাখার ছাত্র দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
