মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালুখালীর চরাঞ্চলে সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরন

কালুখালীর চরাঞ্চলে সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরন

কালুখালীর  চরাঞ্চলে  সুফলভোগীদের  মাঝে প্রাণী বিতরন


মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরন করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ  উদ্দিন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মুনতাসির মাহমুদ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ দাস,
 

কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মোঃ আবু তালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী শেখ সহিদ,তৈয়ব আলী খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন। 
মানিকগঞ্জ,ঢাকা,মুন্সীগঞ্জ,রাজবাড়ী,ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১শ ৫৪ জন সুফলভোগীকে সুবিধা দেওয়া হয়। সুবিধাভোগীদের  ১শ জনকে ২৫ টি করে মুরগী ও ৫৪ জনকে ২ টি করে ছাগল প্রদান করা হয়েছে।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি