বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার

শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার

শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার

মাগুরার শালিখা উপজেলা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, জিআর, সিআর ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান-এর নির্দেশনায় ১১ মে দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানে উপজেলার কাতলী গ্রামের মোঃ সরিষাতুল্য মোল্লার ছেলে আব্দুল অহেদ মোল্লা, আড়ুয়াকান্দি গ্রামের মুজাহার শিকদারের ছেলে মতিয়ার রহমান, ছোট থৈপাড়া গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সৈকত বিশ্বাস, একই গ্রামের বাবু রাম বিশ্বাসের ছেলে লক্ষ্মী বিশ্বাস, দক্ষিণ শরুশনা গ্রামের আব্দুল বারিক মোল্লার ছেলে মোঃ মান্নান, তালখড়ি গ্রামের দুলাল রায়ের ছেলে দীপক রায় এবং একই গ্রামের গৌতম বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
ওসি আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ