শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আঙুল ট্রিগারে আছে’, তবে লক্ষ্য ‘টেকসই শান্তি’: ফাতেমেহ মোহাজেরানি

আঙুল ট্রিগারে আছে’, তবে লক্ষ্য ‘টেকসই শান্তি’: ফাতেমেহ মোহাজেরানি

আঙুল ট্রিগারে আছে’, তবে লক্ষ্য ‘টেকসই শান্তি’: ফাতেমেহ মোহাজেরানি

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরান তার “আঙুল ট্রিগারে রেখেছে”, তবে তাদের প্রধান লক্ষ্য “টেকসই শান্তি এবং স্বার্থ-ভিত্তিক কূটনীতি”। মঙ্গলবার (১২ মে) বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমেহ মোহাজেরানি বলেন, আমরা বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ ৪০ দিন যুদ্ধ করেছি। আমরা এখনও ট্রিগার ধরে আছি এবং একটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য অপেক্ষা করছি।তিনি আরও যোগ করেন যে, ইরান কোনো হুমকিকে ভয় পায় না, তবে তারা রক্তপাত এড়িয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে চায়। মোহাজেরানি উল্লেখ করেন যে, ইরানের প্রয়াত নেতার নির্দেশিত পথ অনুসরণ করে তারা তিনটি মূল নীতির ভিত্তিতে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন, সম্মান, প্রজ্ঞা এবং বিচক্ষণতা। 

 

সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি খাদের কিনারায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানা যায়।