রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘরের মাঠে ডাচ ক্লাবের কাছে উড়ে গেল লিভারপুল

ঘরের মাঠে ডাচ ক্লাবের কাছে উড়ে গেল লিভারপুল

ঘরের মাঠে ডাচ ক্লাবের কাছে উড়ে গেল লিভারপুল


প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে হারল লিভারপুল। উজ্জীবিত পারফরম্যান্সে লিভারপুলকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হারের তেতো স্বাদ পেল লিভারপুল।ষষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। বক্সে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

১৬তম মিনিটে বক্সের ভেতর থেকে কোডি গাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান ডমিনিক সোবোসলাই।