মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেগে উঠো ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ যুবদল কর্মী বিষ্ণু রায়কে চিকিৎসা সহায়তা প্রদান

জেগে উঠো ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ যুবদল কর্মী বিষ্ণু রায়কে চিকিৎসা সহায়তা প্রদান

জেগে উঠো ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ যুবদল কর্মী বিষ্ণু রায়কে চিকিৎসা সহায়তা প্রদান

রাজারহাটে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “জেগে উঠো ফাউন্ডেশন”।আজ ১৩ এপ্রিল সংগঠনটির পৃষ্ঠপোষক ও রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটনের উদ্যোগে রাজারহাট যুবদলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী এবং প্রস্টেট গ্রন্থিতে পাথরে আক্রান্ত রোগী শ্রী বিষ্ণু রায় মোহন্তকে নগদ অর্থ ও খাবার সহায়তা প্রদান করা হয়েছে।

সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, সমাজের অসহায় ও চিকিৎসা সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, “জেগে উঠো ফাউন্ডেশন” ভবিষ্যতেও রাজারহাট উপজেলার মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী, রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন লাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ খোকন মিয়া এবং এম আই কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেগে উঠো ফাউন্ডেশনের পরিচালক মোঃ শোয়েব আহমেদ, সভাপতি মোঃ আহসান হাবীব কুইক, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সদস্য মোঃ ফারহাজুল ইসলাম, মোঃ হাদিউজ্জামান ও মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত সবাই শ্রী বিষ্ণু রায় মোহন্তের দ্রুত সুস্থতা কামনা করেন। 

হাফিজুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ