ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিরে এক শিক্ষার্থীকে ডাস্টার ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।পরে ডাস্টারে আঘাতে ঐ শিক্ষার্থীর জিহ্বা কেটে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করা হয় বলে জানা গেছে।বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত শিক্ষার্থীর নাম তাওহীদ(৭)।সে ওয়ালিয়া গ্রামের সোহানুর রহমানের ছেলে বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদানের সময় তাওহীদের দিকে ডাস্টার ছুড়ে
মারেন। এতে ডাস্টারটি শিশুটির চোয়ালে স্বজোরে আঘাত করলে তার জিহ্বা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়।পরিবারের সদস্যরা জানায়, আহত অবস্থায় প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে তার অপারেশন চলছে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা সংবাদ কর্মীদের সাথে কথা বলতে রাজি না।
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক
নাটোর।
