রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকালে এ বৈঠক শুরু করেন দুই রাষ্ট্রপ্রধান। খবর সিএনএনের।

বৈঠকের মূল ইস্যু বাণিজ্য। ধারণা করা হচ্ছে, প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের সাথে বাণিজ্যে একাধিক বিষয়ে সমঝোতায় আসতে পারে যুক্তরাষ্ট্র। বিনিময়ে, মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। এছাড়াও বৈঠকে প্রযুক্তি, বাণিজ্য ও তাইওয়ান ইস্যুসহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৈঠক 

পরবর্তী সময়ে বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প ও শি। পরবর্তীতে, দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। বুধবার (১৩ মে) দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা দেওয়া হয় তাকে।

এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে এসেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।