মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: অভিযুক্তের ছবি প্রকাশ করে সন্ধান চাইল র‍্যাব

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: অভিযুক্তের ছবি প্রকাশ করে সন্ধান চাইল র‍্যাব

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: অভিযুক্তের ছবি প্রকাশ করে সন্ধান চাইল র‍্যাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে র‍্যাব-৪ (সাভার ক্যাম্প)।

আজ বুধবার দুপুরে র‍্যাব-৪-এর অফিসিয়াল ফেসবুক পেজে অভিযুক্তের ছবি প্রকাশ করে এই তথ্য চাওয়া হয়।

র‍্যাব-৪ তাদের ফেসবুক পোস্টে জানায়, ছবির ওই ব্যক্তির পরিচয় কারো জানা থাকলে দ্রুত র‍্যাবের দেওয়া নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অভিযুক্তের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। যোগাযোগের নম্বর: ০১৭৭৭-৭১০৪২৪।

গতকাল রাতে হলে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় ওই নারী শিক্ষার্থী হামলার শিকার হন। এক যুবক তাকে জোরপূর্বক পাশের ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ওই পথ দিয়ে যাওয়া অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করে দেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা। ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, বরং একজন বহিরাগত।

এই ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর সহায়তায় ইতোমধ্যে সাভারের আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও র‍্যাব অভিযুক্তকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাচ্ছে।