রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ, ৩ ট্রাক আটক

ভোলায় কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ, ৩ ট্রাক আটক

ভোলায় কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ, ৩ ট্রাক আটক

ভোলার সদর উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় এক কোটি এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন ট্রাক ভর্তি সামুদ্রিক ইলিশ উদ্ধার করা হয়। রাতেই জব্দকৃত ট্রাক ও মাছ কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।
আজ সকালে মৎস্য বিভাগ মাছগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, সাগরে মাছ শিকারের নিষিদ্ধ সময়ে এই ইলিশগুলো আহরণ করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভূঁইয়া জানান, অভিযানে জাটকা ও ইলিশসহ মোট ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।

আজ দুপুরে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা এসব মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।


মেহেদী হাসান ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ট্রাক ইলিশ জব্দ করি। নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার করায় আইন অনুযায়ী এগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিয়ম মেনে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। 

মোঃ আজাদ
ভোলা জেলা,  প্রতিনিধি