রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় আত্রাই নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দায় আত্রাই নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দায় আত্রাই নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে মাশফিক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কয়াপাড়া গ্রামের মামুনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে সহপাঠীদের সঙ্গে মাশফিক আত্রাই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।


সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর নদী থেকে মাশফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এম এ মতিন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি