রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় সাংবাদিক হান্নান শাহর পরিবারকে আর্থিক সহায়তা

চকরিয়ায় সাংবাদিক হান্নান শাহর পরিবারকে আর্থিক সহায়তা

চকরিয়ায় সাংবাদিক হান্নান শাহর পরিবারকে আর্থিক সহায়তা

‎প্রয়াত সাংবাদিক মরহুম এস এম হান্নান শাহ’র স্মরণে এবং তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও মরণোত্তর অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৩ মে) সকাল ১১টায় চকরিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব রূপায়ন দেব।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি) এর সভাপতি নূর হাকিম। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম।
‎আয়োজিত অর্থ সহায়তা ও স্মরণসভায় বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকতায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‎চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মো. নাজমুল সাঈদ সোহেলের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধিসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


‎সভা শেষে প্রয়াত সাংবাদিক হান্নান শাহর পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় চকরিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার সম্পাদকের পক্ষ থেকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

‎এসময়, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব প্রয়াত হান্নান শাহ'র পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। 

‎মোরশেদ আলম, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি