শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেন

দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেন

দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেন

নিউজ ডেস্ক : 

আবেদনময়ী লুকে নেটিজেনদের মুগ্ধ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব।

বুধবার (১২ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।  

গাঢ় সবুজ গাউনে যেন অন্যরকম এক মায়াবী উপস্থিতি। নতুন ফটোশুটে আত্মবিশ্বাস আর গ্ল্যামারের দারুণ মিশেল দেখালেন প্রার্থনা ফারদিন দীঘি। খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ আর স্টাইলিশ অভিব্যক্তিতে নতুন লুকে ধরা দিলেন প্রার্থনা ফারদিন দীঘি।

দেয়ালে হাত রেখে আবেদনময়ী ভঙ্গি, আবার কখনো চেয়ারে বসে আত্মবিশ্বাসী উপস্থিতি। প্রতিটি ফ্রেমেই আলাদা দীপ্তি ছড়িয়েছেন দীঘি। কালো নকশা ও রুপালি অলংকরণে সাজানো গাউনে আধুনিকতার ছোঁয়াও স্পষ্ট। নতুন লুকে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন প্রার্থনা ফারদিন দীঘি।