মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায়  একজন নিহত।

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।


নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান,  রাত সাড়ে ১২টার দিকে  ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর এসময় ৪/৫  মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেধে মারধর করেন। তাকেও হাত পা ও গলায় বেধে মারধর করে ঘরে চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারনে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।  হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।

মোশাররফ হোসেন খসরু 
সোনারগাঁ প্রতিনিধি 
নারায়ণগঞ্জ